৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় প্রতিপক্ষের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৫ ২০২৩, ০০:৫৯ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

 

 

ছাগলনাইয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও তার মেয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মজুমদার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় নুর তাজ বেগম (৬৫) ও তার মেয়ে হাছিনা আক্তার (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ঘটনায় নুর তাজ বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মজুমদার বাড়ির আহছান উল্যাহর সঙ্গে তার বড় ভাইয়ের মেয়ে তাহমিনা সুলতানা শোফার জায়গা নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে শোফা ও তার সহযোগীরা প্রায় এক বছর পূর্বে আহছান উল্যাহর চলাচলের রাস্তা কেটে গর্ত করে ফেলে এবং টিনের বেড়া দিয়ে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেয়। খবর পেয়ে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি খুলে দেন। কিছুদিন পর সোফা চলাচলের রাস্তাটি পুনরায় বন্ধ করে দেন এবং আহছান উল্যাহর ঘরের পাশে একটি বড় গর্ত করেন। ফলে আহছান উল্যাহর ঘরটি ওই গর্তের ভিতর ভেঙ্গে পরার আশংকা দেখা দেয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় তাহমিনা সুলতানা শোফা এবং তার পুত্র মাহাবুবুর রহমান লিয়ন (৩০) এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৫/৬জন লোক লাঠিসোটা নিয়ে বৃদ্ধ নুর তাজ বেগম এর উপর অতর্কিত হামলা চালায়। নুর তাজ বেগমকে বাঁচাতে তার মেয়ে হাছিনা আক্তার এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা বেদম মারধর করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET