গত ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব ঘোপালের ধানের শীষের কর্মী তাজুল ইসলাম ভূইয়া ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন পাটোয়ারীর মাধ্যমে ফেনী-১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনু জানতে পেরে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি অসহায় পরিবারটি খোঁজখবর নিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সেই তাজুল ইসলামের পরিবারের খোঁজখবর নিতে ও সমবেদনা জানাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ সহ অন্যন্য নেতৃবৃন্দ তার বাড়ীতে যায়। এসময় বিএনপি নেতা বেলাল আহমেদ বেলাল ব্যক্তিগত তহবিল থেকে তাজুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ফেনী-১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনুর পক্ষ থেকে আগামীতে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় যুবদল নেতা আবদুল কাদের জিলানী, জেলা যুবদলের সদস্য ওহিদ উলাহ, ব্যবসায়ী নুর হোসেন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশারফ পাটোয়ারী ও জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মাষ্টার মোমিনুল হক পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ফেনী-১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনু মরহুম তাজুল ইসলাম ভূইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি কর্মী অসহায় মরহুম তাজুল ইসলাম ভূইয়ার পরিবারের দায়িত্ব নেয়ার জন্য এলাকাবাসীর পক্ষে মোশারফ পাটোয়ারী সাংসদ মুন্সি রফিকুল আলম মজনু ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আকুল আবেদন জানান।







