পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়। সোমবার (১০ মে) বিকেলে উপজেলার মধ্যম শিলুয়া চৌধুরী বাড়িতে এ ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, কর কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ।
Please follow and like us:







