১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়া জমদ্দার বাজার ব্যবসায়ী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৮:০৪ | 1699 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ২১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে ছাগলনাইয়া (জমদ্দার বাজার) ব্যবসায়ী কমিটির নির্বাচন (২০২০-২০২১) উপলক্ষে তফসিল ঘোষণা করেছে উক্ত নির্বাচনের জন্য গঠিত ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টায় জমদ্দার বাজারের আহমদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠনটির নিজ কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদুর রহমান পাটোয়ারী মিলন।

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে-১লা ডিসেম্বর ২০১৯ হতে ২রা ডিসেম্বর পর্যন্ত (প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত)
মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ- ৫ ডিসেম্বর (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা)।

মনোনায়নপত্র বাচাইয়ের তারিখ- ৭ ডিসেম্বর ( দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা)।

প্রতীক বরাদ্দের তারিখ- ৭ ডিসেম্বর (বিকেল ৪ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা)।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ- ১০ ডিসেম্বর (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)।
নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জমদ্দার বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনের নির্বাচন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন পাটোয়ারী, সদস্য কাজী আবু সাঈদ মিনু, সদস্য খায়ের আহাম্মদ ভুইয়া, সদস্য নিজাম উদ্দিন চৌধুরী, সদস্য মহি উদ্দিন সেলিম, সদস্য সঞ্জয় শীল, আহবায়ক কমিটির আহবায়ক এম দেলোয়ার হোসেন ও শহিদ উল্যাহ রানা সহ ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET