ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে মানবতার হাত বাড়িয়েছে ছাঃপাঃউঃবিঃ ২০০০ ব্যাচ ও আলহাজ্ব আবদুল কাদের মজুমদার ফাউন্ডেশন । ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ’র শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত ছাঃপাঃউঃবিঃ ২০০০ ফাউন্ডেশন দুইটি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিয়েছে এবং বাঁশপাড়া আলহাজ্ব আবদুল কাদের মজুমদার ফাউন্ডেশন’র পক্ষ থেকে একটি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। রবিবার (৫ জুলাই) দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্যান্যদের হাতে এ হাই ফ্লু অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়াইব ইমতিয়াজ নিলয়, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ’র শিক্ষার্থীদের প্রতিনিধি নাজমুস সাকিব রিজন, ছাগলনাইয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মনির আহাম্মদ মজুমদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন প্রমুখ।
এনিয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯ টি সিলিন্ডার’র ব্যবস্থা হয়েছে বলে জানান, টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন। তিনি জানান, আরো কমপক্ষে ১০/১২ টি সিলিন্ডার’র ব্যবস্থা হলে চিকিৎসা সেবা প্রদানে কোন ঘাটতি থাকবেনা।
Please follow and like us:







