, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নিবার্চনী সংবাদ
  • ছাগলনাইয়ায় আওয়ামীলীগ অফিসে স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ’র নির্বাচনী আলোচনা সভা




ছাগলনাইয়ায় আওয়ামীলীগ অফিসে স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ’র নির্বাচনী আলোচনা সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৮, ১৬:১৯ | 1112 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আ’লীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী জাসদ নেত্রী শিরীন আখতার এমপি হলেও ছাগলনাইয়া উপজেলা আ’লীগের কার্যালয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আলোচনা সভা করেছে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ।
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের উপস্থাপনায় বক্তব্য রাখেন, আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমি আওয়ামী পরিবারের সদস্য। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি আপনাদের সেবা করতে চাই তাই আপেল প্রতীকে আগামী ৩০ ডিসেম্বর আমাকে ভোট দিয়ে জয়ি করবেন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, ফুলগাজী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা আ’লীগের সদস্য সহিদ উল্লাহ, কফিল উদ্দিন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET