ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলমের ব্যক্তিগত পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার (৮ মে) বিকালে উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজারে যুবলীগের দলীয় অফিসে এ ঈদ উপহার প্রদান করা হয়। এসময় ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলমসহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া রনি, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, ইউনিয়ন যুবলীগের সহ-প্রচার সম্পাদক মোস্তফা জানু, শ্রমিক লীগের সভাপতি মোঃ মিজান সাধারণ সম্পাদক এমরান হোসেন, ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফাহিমুল ইসলাম রিমু প্রমূখ।
Please follow and like us:







