, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জবির রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাইয়ের সাংগঠনিক সম্পাদক হলেন মনজুরুল ইসলাম মঞ্জু




জবির রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাইয়ের সাংগঠনিক সম্পাদক হলেন মনজুরুল ইসলাম মঞ্জু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২৩, ২২:৫৭ | 991 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জহির উদ্দিন খসরু ও সদস্য সচিব মো. ওলিদ হোসেন।
ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
মনজুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য। মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপদেষ্টা। এছাড়া তিনি ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতি, মাগুরা এর উপ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মতো প্রাচীন বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে আমাকে নির্বাচন করায় সবার প্রতি কৃতজ্ঞ। সকলের মাঝে ঐক্যবোধ সৃষ্টি ও পরস্পরের সহযোগিতায় নিজেকে নিয়জিত রাখার চেষ্টা করবো”।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET