, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত




জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৬, ০৮:৫৮ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” ২০২৬ উপলক্ষে সকল শহিদদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সা‌রে ৭টার দি‌কে জেলা আইনজীবী সমিতির হলরুম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহম্মদ শরিফুর হায়দার রফিক সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিরাজগঞ্জের অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর।

আয়োজকরা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস ও গণআন্দোলনের তাৎপর্য তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আলোচনা সভায় আইনজীবী, বিচারাঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠা‌নে অ্যাডভোকেট শাকিল মোহম্মদ শরিফুর হায়দার রফিক সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচির আয়োজন করেছে। আমরা সকল আইনজীবী ও সচেতন নাগরিককে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET