২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • ঝিকরগাছায় শিশু শিক্ষার্থীকে নির্যাতন করায় শিক্ষক জেল হাজতে




ঝিকরগাছায় শিশু শিক্ষার্থীকে নির্যাতন করায় শিক্ষক জেল হাজতে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০১৮, ২০:২৬ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছায় চতুর্থশ্রেণির শিশুশিক্ষার্থীকে পাশবিক নির্যাতনকারী অভিযুক্ত লম্পট শিক্ষক নুরুন্নবীকে জেল হাজতে পাঠিয়েছে ঝিকরগাছা থানা পুলিশ। তার বিরুদ্ধে ইফটিজিংয়ের মামলা হয়েছে বলে দারোগা হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন। ওই মামলায় রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগে জানাগেছে, গত বুধবার দুপুরে হাজিরালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নুরুন্নবী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাজিরালী গ্রামের মৃত-হাফিজুর রহমানের কণ্য লামিয়া খাতুনকে পাশবিক নির্যাতন করে। ঘটনা জানাজানি হলে শনিবার সকালে লম্পট শিক্ষক বিদ্যালয়ে আসলে এলাকাবাসীর হাতে মারপিটের শিকার হয় শিক্ষক নুরুন্নবী। এসময় স্কুলের অন্য শিক্ষকরা তাকে একটি শ্রেণী কক্ষে তালাবন্ধ করে রেখে পুলিশে খবর দেয়। এসময় এলাকার কয়েক’শ অভিভাবকসহ এলাকাবাসী লম্পট শিক্ষকের বিচারের দাবি করে স্কুল আঙ্গিনায় বিক্ষোভ করতে থাকে। এ খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ঘটনাস্থলে যায়। এলাকাবাসী বিক্ষোভের মূখে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম কর্তৃক শিক্ষকের শাস্তির আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শিক্ষক নুরুন্নবী বর্তমানে হাজিরালী গ্রামে বসবাস করলেও তার পৈত্রিক বাড়ি পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চাকলা গ্রামে বলে জানাগেছে। লম্পট শিক্ষক নুরুন্নবী ইতিপূর্বে পূর্বের কর্মস্থল কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেনেয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দিকদানা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকেও একই ঘটনায় বদলি হয়েছিল বলে জানাগেছে। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক নুরুন্নবীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET