, , ,

শিরোনামঃ-




টঙ্গীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে গনধর্ষণ, ভাইয়ের তিন বন্ধু গ্রেফতার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ১৭:৫৪ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের টঙ্গীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর আউচ পাড়া থেকে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নরসিংদীর রায়পুর উপজেলার বাঁশগাড়ী গ্রামের হানিফ মিয়ার ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক (১৯), চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার বইসিক গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে নাঈম শেখ (১৯) এবং শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা (নদীর পাড় টংগের বাসা) গ্রামের আব্দুল গনির ছেলে মনিরুল ইসলাম (১৮)। অভিযুক্তরা সকলেই গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া কলাবাগান এলাকায় থাকে।
গাজীপুর মট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লেবুনিয়া গ্রামের এক বাসিন্দা সপরিবারে টঙ্গীর মধ্য আউচ পাড়ার মাহবুবের বাসার ভাড়া থাকে। অভিযুক্তরা শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় কিশোরী বাসার গেইটে যায়। এসময় তার ভাইয়ের বন্ধু রফিক টঙ্গী কলেজ গেইটে একটি হোটেলে খাওয়ানোর কথা বলে তাকে একটি রিকশায় উঠায়। পরে বড় দেওড়া এলাকার নান্দু মন্ডল রোডের জনৈক মোশারফের বাড়ির ভাড়াটিয়া কাউসারের বাসায় নিয়ে যায়। সেখানে রফিক দুই সহযোগী মনিরুল এবং নাঈম জোরপূর্বক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মুখ চেপে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা কিশোরীকে একটি রিকশায় উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়। কিশোরী বাসায় এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানালে তার বাবা ফারুক হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ওই তিন জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ২৪) দায়ের করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET