, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে ৮’শ গ্রাম ওজনের কষ্টিপাথরের মুর্তি উদ্ধার !




ঠাকুরগাঁওয়ে ৮’শ গ্রাম ওজনের কষ্টিপাথরের মুর্তি উদ্ধার !

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২২:৫৭ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের ভাঙা কৃষ্ণমুর্তি উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী লস্করা গ্রামের টুপলি পুকুর থেকে কষ্টিপাথরের এ মুর্তিটি উদ্ধার করা হয়। পরে পুলিশ গিয়ে মুর্তিটি হেফাজতে নেয়।

জানা যায়, আজ দুপুরে মাছ মারার উদ্দেশ্যে স্থানীয় জেলেরা ঐ পুকুরে জাল ফেললে ৮০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের ভাঙা কৃষ্ণ মুর্তিটি জালে আটকা পড়ে। কষ্টিপাথরের মুর্তি পাওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মুর্তিটি দেখার জন্য ভীড় করে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে তা সরকারি হেফাজতে নেয়।

মুর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম তানু।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET