২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০১৯, ১৭:৩৬ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২০১৯-২০ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা হিসেবে এক হাজার ৯৮০ কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিজস্ব কার্যালয়ে কৃষকদের মাঝে এসব প্রণোদনা দেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

উপজেলার ছয়টি ইউপির এক হাজার ৯৮০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য এসব প্রণোদনা দেয়া হয়। এর মধ্যে ৬৫০ কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ৮০০ কৃষককে দুই কেজি করে ভুট্টার বীজ, ৪০০ কৃষককে পাঁচ কেজি করে শীতকালীন মুগ ডালের বীজ ও ১৩০ কৃষককে গ্রীষ্মকালীন মুগ ডাল বীজ পর্যায়ক্রমে দেয়া হয়েছে।

সেই সঙ্গে প্রতি কৃষককে সরিষার চাষের জন্য ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ভুট্টার চাষের জন্য ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং শীতকালীন-গ্রীষ্মকালীন মুগ ডাল চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET