, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়া নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।




ডুমুরিয়া নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২১, ২১:১৬ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া নিউজ ২৪. কম এর দ্বিতীয় বর্য পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের ‌সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার প্রকাশক এ্যাডঃ আব্দুল মজিদ,সহ-সম্পাদক আবু জাফর,প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মাহাতাব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডুমুরিয়া নিউজ ২৪.কমের সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী মাসুম, ব্যবস্থাপনা সম্পাদক খান মহিদুল ইসলাম,নির্বাহী সম্পাদক মোঃ মোক্তার হোসেন,বার্তা সম্পাদক গাজী নাসিম, সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন,সাব্বির হোসেন বাপ্পি,মুজাহিদুল ইসলাম সেতু,মোঃ শান্ত,মোঃ ইমরান হোসেন, পার্থ দাস,মিজান মোরশেদ,বাধন, আসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি বিশ্বাস করি অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় ডুমুরিয়া নিউজ ২৪.কম’ অনলাইন পত্রিকাটি হবে সম্পূর্ণ দল নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর। পত্রিকাটির সম্পাদক এলাকার একজন অন্যতম সাংবাদিক হিসাবে পরিচিত বিধায় তার হাত ধরে নতুন ধারার পত্রিকাটি ভিন্ন দৃষ্টি ভঙ্গি নিয়ে গণমানুষের কাছে সত্য ও নিরপেক্ষ বার্তা পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি, তাই যেকোন পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ,থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। এমন সব লেখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। তাই আমি আশা করি ডুমুরিয়া নিউজ ২৪. কম সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে।
সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম বলেন,শক্ত কলমে লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজে যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে সমাজের জন্য কাজ করতে গেলে প্রতিকূলতা আসবে এবং শক্ত হাতে সেটাকে প্রতিহত করতে হবে এবং ভয় কে জয় করতে হবে। ডুমুরিয়া নিউজ ২৪.কম এর সম্পাদক গাজী মাসুম ও ব্যবস্থাপনা সম্পাদক খান মহিদুল ইসলাম সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, ডুমুরিয়া নিউজ ২৪.কম ডুমুরিয়ার গনমানুষের কথা বলবে, দেশ এবং বিদেশের মাঝে ডুমুরিয়া কে তুলে ধরতে সক্ষম হবে। সরকারের সাফল্যকে সমজের মানুষের কাছে পৌঁছে দেবে। সমাজের সমস্ত রকম অন্যায় অসঙ্গতিকে প্রতি মুহূর্তে ডুমুরিয়া নিউজ ২৪.কম এর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবে। সমাজের সকল অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ডুমুরিয়া নিউজ ২৪.কম সবসময় কথা বলবে, বলে অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠান সার্বিক ‌সঞ্চালনা করেন সাংবাদিক মাসুম গাজী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET