খুলনার ডুমুরিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মহিবুল্লাহ সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে যশোর জেলার কেশবপুর উপজেলার বসুন্দিয়া বসুন্দিয়া গ্রামের নিছার আলী সরদারের ছেলে।
মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ ইব্রাহিম হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us:








