, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২৫, ১৫:৫৫ | 747 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। ১৪৩২ বঙ্গাব্দের এই দিনটিকে ঘিরে খুলনার ডুমুরিয়ায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলন মেলা ঘটেছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
এরপর আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুমুরিয়া যুবসংঘ মাঠে তিনদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ডুমুরিয়া সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, মৎস্য অফিসার মোঃ জিল্লুর রহমান রিগ্যান, ইউআরসি মোঃ মনির হোসেন, পিডিবিএফ’র কর্মকর্তা প্রতাপ দাস, কলেজ অধ্যক্ষ খান ফেরদৌস, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, শ্রমিকদল নেতা খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, শিক্ষক শফিকুল আলম প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET