, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল




ডুমুরিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২৫, ২২:০৬ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্রাবন্তী মার্কেটে তিনতলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, অরুণ কুমার গোলদার, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, মোল্যা মশিউর রহমান, শেখ মতিয়ার রহমান বাচ্চু, শহিদুল ইসলাম মোড়ল, আহমদ আলী ফকির, শাহাদৎ হোসেন হালদার, আব্দুর রব আকুঞ্জি, শেখ আব্দুল মান্নান, মাওলানা খলিলুর রহমান, হাফেজ মতিউর রহমান, জসীম উদ্দিন মিল্টন, শফিকুল ইসলাম খান, শেখ আব্দুল গফ্ফার, আব্দুস সালাম সরদার, আজমল হুদা মিঠু, আলী আহসান ডাবলু, আবু সামা, রমেন বালা, কামাল হোসেন, হাফিজুর রহমান বাগাতি, মাহাবুর রহমান পিকুল, হংশুপতি বৈরাগী, মেহেদী হাসান রাসেল, শেখ রবিউল ইসলাম, আবু বক্কার তুহিন, সরদার রফিকুল ইসলাম, সরোয়ার মোড়ল, আলী রসুল, ডাক্তার জিয়া, রিপন হালদার, মফিজুর রহমান, জাহাতাপ গাজী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।
ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি। খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে খলসী গ্রামের শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মানাধীন রান্নাঘরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, নতুন নির্মানাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় পরিত্যাক্ত অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দেশীয় তৈরি একটি অচল অস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শত্রুতা মুলকভাবে ফাঁসানোর জন্য এমনটা কেউ করতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিডিমূলে উদ্ধাকৃত অস্ত্রটি আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET