৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় মাদক বিরোধী অভিযানে দু’জনের জেল জরিমানা 

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২৬, ২৩:১৩ | 619 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে স্পিরিট ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। সোমবার (৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
আটককৃতরা হলেন—উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম এবং ডাউকোনা গ্রামের শাহিনের স্ত্রী জোহরা খাতুন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার উপজেলা প্রশাসনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে থুকড়া গ্রামের কামরুল ইসলামকে বিপুল পরিমাণ স্পিরিটসহ আটক করা হয়। একই সময় উপজেলার টোলনা এলাকায় অভিযান চালিয়ে জোহরা খাতুনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক কামরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জোহরা খাতুনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় তিনি সমাজের সকল স্তরের মানুষকে মাদকবিরোধী এই লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার অনুরোধ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET