, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্র ১সপ্তাহ ধরে নিখোঁজ। 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২৩, ২১:০৮ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় মোঃ মাসুম বিল্লাহ (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রকে ১ সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মোঃ মাজহারুল ইসলামের ছেলে। এ ঘটনায় ছেলেটির পিতা গত ২০/০৭/২৩ তারিখ ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, তার ছোট ছেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া মাদ্রাসায় লেখাপড়া করে। এজন্য গত ১৪/০৭/২৩ ইং তারিখ সকাল অনুমান ৬ টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যায়। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় গত ১ সপ্তাহ ধরে আত্নীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাওয়া যায় নি। ছেলেটির পরনে কালো রংয়ের প্যান্ট ও আকাশি রংয়ের গেঞ্জি ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি , মুখমণ্ডল লম্বাটে , গায়ের রং শ্যামলা , গঠন হালকা পাতলা। এদিকে ছেলেকে খুঁজে না পিতা মাতা সহ পরিবারটি হতাশ হয়ে পড়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন , ছেলেটির সন্ধান অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET