, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় যুবতীকে ধর্ষনের পর হত্যা ময়নাতদন্তের জন্যে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন




ডুমুরিয়ায় যুবতীকে ধর্ষনের পর হত্যা ময়নাতদন্তের জন্যে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২৪, ২০:২০ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় যুবতীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় দাফনের ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রোস্তমপুর গ্রাম থেকে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাত হোসেনের উপস্থিতিতে কবর খুঁড়ে লাশটি উত্তোলন করে ডুমুরিয়া থানা পুলিশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ আসিফ ইকবাল, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হক ও খুলনা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সাদিয়া।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, যেহেতু ধর্ষনের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে এবং বিনা ময়নাতদন্তে লাশটি দাফন করা হয়েছিল তাই আদালতের অনুমতিক্রমে ময়নাতদন্তের জন্যে লাশটি কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের পর আজই (বৃহস্পতিবার) পুনরায় দাফনের জন্যে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য রোস্তমপুর গ্রামের সুরোত আলী শেখের কন্যা জুলেখা খাতুন (১৮) গত ২ আগষ্ট বিকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। এবং ৪দিন পর ৬ আগষ্ট একটি পাট ক্ষেত থেকে উলাঙ্গ অবস্থায় তার উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। এ ঘটনায় সুরোত আলী শেখ বাদী হয়ে  ২ সেপ্টেম্বর ডুমুরিয়া থানায় মামলা করেন। ইতোমধ্যে মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET