খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত ও এক শিশু আহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের নরনিয়া বাস টার্মিনাল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে চুকনগর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক কেশবপুর যাচ্ছিল। ইজিবাইকটি চুকনগর বাসষ্ট্যান্ড থেকে ৫০০ মিটার দুরে নরনিয়া বাস টার্মিনাল এলাকায় পৌছুলে টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এ ঘটনায় ইজিবাইকে থাকা যাত্রী কল্যাণী অধিকারী (৫৯) এবং ঋতুপর্ণা অধিকারী (১০) ইজিবাইক থেকে পড়ে গিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এতে কল্যাণী অধিকারী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং ঋতুপর্ণা মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। নিহত কল্যানী অধিকারী কেশবপুর উপজেলা সদরের সাহাপাড়া এলাকার আনন্দ অধিকারীর স্ত্রী এবং ঋতুপর্ণা একই এলাকার গোপাল অধিকারীর মেয়ে বলে জানা গেছে। দূর্ঘটনার পরপরই দূর্ঘটনা কবলিত ট্রাকটি পালিয়ে যায় এবং ইজিবাইকটি খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। থানার ইনচার্জ সার্জেন্ট দিপু দূর্ঘটনার কথা স্বীকার করেছেন।
Please follow and like us:









