, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ।




ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২৬, ২১:৩৯ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর ইউনিয়নের বড় বাজারে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন মোল্লা মসিউর রহমান। এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সোববার বিকেলে বড় বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মোল্লা মসিউর রহমান স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত শোনেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ছে। মোল্লা মসিউর রহমানও ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
গণসংযোগকালে মোল্লা মসিউর রহমান বলেন, “জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের দোয়া, সমার্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, মোঃ তোজাম্মেল হোসেন খান, আতিয়ার রহমান ঢালী, গোলনা ১ নং ইউপি সদস্য প্রার্থী মুনিম খান (স্বপন), সাংবাদিক  সাব্বির খান ডালিম, খান অলিয়ার রহমান, হায়দার আলী খান, অশোক, আসলাম খান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET