, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ার ৪টি ইউনিয়নে ভূমি কর্মকর্তার যোগদান 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৪, ১৯:৩০ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার ৪টি ইউনিয়ন ভূমি অফিসে (তহশীল) ৪জন ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা (নায়েব) দায়িত্বভার গ্রহন করেছেন। গত রোববারে তারা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম আশিষ মোমতাজ এর কার্যালয়ে হাজির হয়ে যোগদান পূর্বক নিজ নিজ কর্মস্থলে দায়িত্বভার গ্রহন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস এম মুস্তাফিজুর রহমান এর গত ৩ জানুয়ারী স্বাক্ষরিত এক পত্রে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি অফিসে রাজিব হোসেন, থুকড়া ইউনিয়ন ভূমি অফিসে বোরহান উদ্দীন, শোভনা ইউনিয়ন ভূমি অফিসে কামনা শিষ হীরা এবং বয়ারশিং (চুকনগর) ইউনিয়ন ভূমি অফিসে মোঃ আশরাফুজ্জামানকে পদায়ন করা হয়। পদায়িত ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তাগন গত ৯ জানুয়ারী খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
রোববার তারা আনুষ্ঠানিকভাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান করে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব গ্রহন করেছেন। নতুন যোগদানকৃত ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তাগন ৪০ তম বিসিএস নন ক্যাডার কর্মকর্তা বলে জানা গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET