নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ও খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া-শরাফপুর রোডে আইতলা ঈদগাহ মোড়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট শাহরিয়ার রহমানের নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কোষাধ্যক্ষ জুয়েল বিশ্বাস, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, খান মুজাহিদুল ইসলাম সেতু প্রমুখ।
Please follow and like us:









