গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি’র সহধর্মিণী আনোয়ারা রাব্বি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে স্বামী, ৩ মেয়ে-জামাতা, নাতি-
নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত শারিরীক নানা জটিল অসুস্থতায় ভুগছিলেন তিনি। অসুস্থজনিত কারনে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন কালীন আজ ২৬ মে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলমান ভয়াবহ করোনাভাইরাস বিস্তারের এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে সকল জনসমাগম এড়িয়ে চলার কারনে একান্ত পারিবারিক ব্যবস্থাপনায় মরহুমার নামাজে জানাজা শেষে সাঘাটা গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, পরিচিতজন ও নির্বাচনি এলাকা ছাড়াও দেশের ধর্মপ্রাণ মুসলিমসহ সর্বস্তরের সকলকে নিজ-নিজ অবস্থান থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দো’আর অনুরোধ করা হয়েছে।









