২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • ঢাকা দক্ষিণে জনতা ব্যাংকের উদ্যেগে রেমিটেন্স প্রদানকারীদের ২% উৎসাহ বোনাস প্রদান




ঢাকা দক্ষিণে জনতা ব্যাংকের উদ্যেগে রেমিটেন্স প্রদানকারীদের ২% উৎসাহ বোনাস প্রদান

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ২৩:০০ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারস্থ জনতা ব্যাংকের উদ্যোগে ২% উৎসাহ বোনাস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সিলেটের উপ-মহাব্যবস্থাপক আব্দুলওয়াদুদু বলেছেন প্রবাসীদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সরকার বোনাস সিস্টেম চালু করেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ অবৈধ পথে প্রেরণ করলে দেশ ও জাতি উপকৃত হওয়ার কোন সুযোগ থাকে না।অবৈধ ভাবে প্রেরিত টাকা অনেক সময় দুষ্কৃতিকারীরা তাদের প্রয়োজনে কাজে লাগাতে পারে। অবৈধ পথে টাকা আসা বন্ধ করতে সরকার উৎসাহ বোনাস প্রদানের উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেনজনতা ব্যাংক সাধারণ মানুষের প্রতিষ্ঠান, শুরু থেকে এপর্যন্ত ব্যাংকটি কাঙ্খিত মানের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

গতকাল  মঙ্গলবার বেলা ১২টায় ঢাকাদক্ষিণ বাজারস্থ জনতা ব্যাংকের উদ্যোগে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের অনুকূলে ২% উৎসাহ বোনাস প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখাব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক  আব্দুল আহাদ, সোনালী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখারব্যবস্থাপক ফারুক আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব  সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, ইউপি সদস্য তারেক আহমদ, সাংবাদিক কামিল আহমদ তালুকদার প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন গ্রাহককে দু’লক্ষ টাকা উৎসাহ বোনাস প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET