, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “তরুনরাই লড়বে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়বে-সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃশহীদুল ইসলাম,,




“তরুনরাই লড়বে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়বে-সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃশহীদুল ইসলাম,,

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ১৪:২৮ | 1052 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের কানাইঘাট উপজেলার দ্বীন মজুরের কর্মস্থল ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ৯নং রাজাগঞ্জ ইউপির উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে স্বাধীনতার প্রতিক নৌকা মার্কা উপহার দেন তাহলে আমি এই ইউনিয়নের মানুষের খেদমত করতে প্রস্তুত রাজাগঞ্জ ইউপি যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃশহীদুল ইসলাম।

তিনি জানান- আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে নির্বাচন করব। ৯নং রাজাগঞ্জ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি রাজাগঞ্জ ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি নির্বাচনে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত রয়েছি। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির ৪ হাজার ১০০টি ইউপির নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি। ফেব্রুয়ারির প্রথম দিকে ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আইন অনুযায়ী, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই সব ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। এর আগে আগামী অক্টোবরে মামলার জটে আটকে থাকা দুই শতাধিক ইউপিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচন হওয়ায়। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন,উপজেলার প্রায় সিংহভাগ মানুষ কোন না কোন দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত,সবার দোয়া কামনা করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ শহীদুল ইসলাম।

দলীয় মনোনয়ন পেতে দলীয় জেলা ও উপজেলার সকল নেতা-কর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন রাজাগঞ্জ ইউপি যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃশহীদুল ইসলাম। তিনি ৯নং রাজাগঞ্জ ইউপির মানুষের সুখ দুঃখ হাসি কান্না কে তিনি আপন চিত্তে গ্রহন করে তাদের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এছাড়া ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ড সহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি জানান, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি নির্বাচিত হতে পারলে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বেকার যুবক যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশু নির্যাতন, পাচার, এসিড সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগীতায় ৯নং রাজাগঞ্জ ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, দল ও জনগণ আমাকে সমর্থন দিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET