, , ,

শিরোনামঃ-




তাড়াশ-রায়গন্জ আসনে নৌকা ও ঈগলের হাড্ডা হাড্ডি লড়াই চলছে

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৪, ১৮:৫৬ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গন্জ) উপজেলায় পুরোদমে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নৌকা ও ঈগল প্রতীকসহ অন্য প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে পুরো তাড়াশ ও রায়গন্জ উপজেলা। দুই উপজেলার প্রায় প্রতিটি হাট-বাজারে ও নির্বাচনী ক্যাম্পে স্ব-স্ব প্রার্থীর সমর্থকদের ভীড় জমছে। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এই শীত মৌসুমের রাতে চা-পানের পাশাপাশি ধুম চলছে বুট-মুড়ি খাওয়ার আয়োজন। এছাড়া বিভিন্ন দোকানপাট ও চায়ের স্টলে সাধারন মানুষের মুখে চায়ে চুমুকের সাথে চলছে নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি নানা আলোচনা-সমালোচনা। কে হবে ৭ই জানুয়ারী নির্বাচনে বিজয়ী প্রার্থী। সময় যত গড়াচ্ছে নির্বাচন ততই এগুচ্ছে। সেই সাথে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যাস্থতা। নিজ নিজ প্রতীকের নেতাকর্মীরাও বসে নেই। তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে রাতদিন ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন তারা। দুই উপজেলার সাধারণ ভোটাররা বলছেন মুলত আওয়ামী লীগের নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটের ঈগল এই দুইজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আশংকা করছেন, যে কারণে এবারের নির্বাচনে তাড়াশ-রায়গন্জ আসনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ তুঙ্গে। পাশাপাশি নীরব প্রচারনায় রয়েছে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আল- আরাফ হজ্জ এজেন্সির মালিক আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল এবং বিএনএম এর নোঙর প্রতিকের গোলাম মোস্তফা।

আসনটিতে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এবং দ্বিতীয় মেয়াদে আবারও আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি হয়েছেন অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এই নেতাকে ঘিরেই  দুই উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন তার সাথে ভোটের মাঠে রয়েছেন। সাবেক এই সংসদ সদস্যের ব্যাপক জনপ্রিয়তা থাকায় তারা নৌকা প্রতীকে বিজয়ী হবেন বলে আশাবাদী।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীকে নিয়ে মাঠে রয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট। তার শুভাকাঙ্ক্ষীরা মনে করেন (সুইটের) এর জনপ্রিয়তা এবং বিএনপি নির্বাচনে না আসায় তাড়াশ-রায়গন্জ আসনে ভোটের মাঠে ঈগল প্রতীকের বিজয়ী হওয়ার আশাবাদী ঈগল প্রতীকের সমর্থকরা।

এদিকে নির্বাচনী প্রচারণার মাঠে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে প্রথমে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেলেও বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অপরদিকে নির্বাচনী প্রচারণায় কিছুটা নীরব ভূমিকায় রয়েছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের নুরুল ইসলাম উজ্জ্বল ও নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর গোলাম মোস্তফা। এই মোট ৪জন প্রার্থী সিরাজগঞ্জ-৩(তাড়াশ-রায়গন্জ) আসনে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET