২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে অগ্নিকান্ডে কৃষক পরিবারের বসত ঘর পুড়ে ছাই




তাড়াশে অগ্নিকান্ডে কৃষক পরিবারের বসত ঘর পুড়ে ছাই

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২৪, ০২:৪০ | 712 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষক পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ররিবার (২৫ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাান মোঃ আব্দুল খালেক। স্থানীয়রা জানান, দুপুর ২ টার দিকে তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) বাড়িতে আগুন লাগে। এ সময় পাড়া মহল্লার লোকজন প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ধান-চাল, আসবাব পত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ বসতঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি ভয়াবহ এ অগ্নিকান্ডে বসতঘরসহ সবকিছু পুড়ে গেছে। ওই পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকার মতো। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী ভাবে যতটুকু সম্ভব সহযোগীতার আশ্বাস প্রদান করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET