, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • তালার জাতপুর বাজারে বনিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী টিক্কার নৌকার পথসভা অনুষ্ঠিত




তালার জাতপুর বাজারে বনিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী টিক্কার নৌকার পথসভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৮, ২১:৫৩ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তালা থেকে ফিরে, শেখ আব্দুল মজিদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহর নৌকার পক্ষে তালা উপজেলার জাতপুর বাজারের বনিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন টিক্কার উদ্যেগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪.৩০ মিনিটে জাতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৩ রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ আ’লীগের সাতক্ষীরা জেলার উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, তালা সদর ইউনিয়নের আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন মোড়ল, তালা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাকসুদুর রহমান পলাশ সহ আ’লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত পথ সভায় অংশগ্রহণ করেন। পথসভায় হাজারও মানুষের ঢল দেখা গিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET