, , ,

শিরোনামঃ-




তালায় জাতীয় প্রাথমিক সপ্তাহ পালন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০১৮, ২০:১৫ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা প্রতিনিধিঃ “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় প্রাথমিক সপ্তাহ-২০১৮ পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মার্চ) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে তালা উপশহরে একটি র‌্যালি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোঃ ইখতিয়ার হোসেন, তালা উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম, কৃষি অফিসার মোঃ শামছুল আলম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মোঃ রাজমনি তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহামান, শিক্ষক নেতা স্বপন কুমার মিত্র ও শওকাত হোসেন প্রমুখ। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাষ্ট্রপতির ভাষণ প্রদর্শন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET