, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তিস্তার পানির ন্যায্য হিস্যা চেয়ে গাইবান্ধায় মিছিল-সমাবেশ




তিস্তার পানির ন্যায্য হিস্যা চেয়ে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ২১:৫১ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং চাল, ভাল, তেল, রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ সকল বন্ধ চিনিকল-পাটকল অবিলম্বে খুলে দিয়ে আখ ও পাটচাষীদের রক্ষা, শাল্লায় সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে মঙ্গলবার (২৩ মার্চ) গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
সংগঠনের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহসানুল হাবীব সাঈদ, সাধারণ স¤পাদক মাহবুবর রহমান খোকা ও ডা. আব্দুল জব্বার প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একদিকে সরকার ঘটা করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের নাভিশ্বাস উঠেছে। শিক্ষা ও চিকিৎসা ব্যয় বহন তো দূরের কথা, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই জনগণকে ঋণগ্রস্ত হতে হচ্ছে। করোনায় লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে। ক্ষেতমজুরদের সারা বছরের কাজ নেই। বাজারে জিনিসের অগ্নিমূল্য হলেও কৃষক তার ফসলের ন্যায্যমূল্য না পেয়ে সর্বশান্ত হচ্ছে। দেশের অভ্যন্তরে খুন, ধর্ষণ, ডিজিটাল আইনের অপব্যবহার করে মত প্রকাশের অধিকার কেড়ে নেয়ার মহোৎসব চলছে। আবার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে অন্যায় সুযোগ প্রদান এবং দেশের স্বার্থে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই।
বক্তারা, অবিলম্বে দেশের স্বার্থে, জনগনের স্বার্থে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, বন্ধ সকল চিনিকল পাটকল খুলে দেয়া, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং ক্ষেতমজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা বিধান করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সেইসাথে শাল্লায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET