, , ,

শিরোনামঃ-




তুমি আলম এর কবিতা | নিরাপদ সড়ক চাই |

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০১৮, ১৭:৪৪ | 1174 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একটি দুটি তিনটি করে,

এভাবে অযুত প্রাণ ঝরে।

 

হাজার মায়ের মুখের হাসি-

বাবার বুকের সুখের বাঁশি,

রক্তের দাগে লেপটে যায়।

 

নিরাপদ সড়ক চাই,

জীবন যুদ্ধে লড়তে চাই।

 

কুসুম কোমল কত প্রাণ,

নিত্য হয় বিরহের গান।

 

কে কবে তার রেখেছে খবর-

বুকের বাঁশিতে মা দিল কবর,

স্মৃতিগুলো অম্লান রয়ে যায়।

 

নিরাপদ সড়ক চাই,

জীবনের মানে খুঁজতে চাই।

 

জীবন কি সে ছেঁড়া কাগজ,

সেতো সলিলে ফোটা সরোজ।

 

ভেসে ভেসে যায় সে বহুদূরে-

স্বপ্ন ছবি সে আঁকে সুরে সুরে,

কলিতে সে জীবন যায় ঝরে ।

 

নিরাপদ সড়ক চাই,

হাজার জীবনের মূল্য চাই।

 

এসো বোন এসো ওগো ভাই,

আমরা আরো সোচ্চার হই।

 

এসো জনগণ এসো এগিয়ে-

এসো স্বচ্ছ এক আইন নিয়ে,

অরাজতার সম্মুখে দাঁড়াই।

 

নিরাপদ সড়ক চাই,

একটিস সুস্থ সমাজ চাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET