, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত




ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০২০, ২২:৫৮ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় বরণডালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, প্রবীন আওয়ামী লীগনেতা আলহাজ্ব আব্দুল করিম গাজী, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোচেন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল। আরো বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল জব্বার, আওয়ামী লীগনেতা লতিফুল কবির মনি, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহিদুজ্জামান মিন্টু, যুবলীগনেতা হাসান বায়েজিদ সুইট, ছাত্রলীগনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবু, পৌর আওয়ামী লীগনেতা আবুল কালাম আজাদ, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম রাজু, যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দীন মোল্যা, উপজেলা ছাত্রলীগনেতা সোহান, পৌর ছাত্রলীগনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET