, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ




ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ২০:৪৩ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অধ্যক্ষ মাওঃ আব্দুল গফুরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মাদ্রসার শিক্ষক-কর্মচারী-সহ এলাকাবাসির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

উপজেলার ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় শিক্ষক-কর্মচারী সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৬ নভেম্বর মাদ্রাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় এডহক কমিটি দিয়ে মাদ্রসা চলছিল। আগামী ৮ জানুয়ারী এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নিয়োমিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর বিভিন্ন তালবাহানা ও লুকোচুরির করে আসছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের না জানিয়ে তিনি তাঁর পছন্দের শিক্ষক আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক ও নাজমুজ্জামান খানকে শিক্ষক প্রতিনিধি করেছেন। যার ফলে অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে মাদ্রসার শিক্ষক-কর্মচারীগণ শিক্ষক প্রতিনিধির ব্যাপারে অধ্যক্ষ মাওঃ আব্দুল গফুরের নিকট গেলে তিনি কোন সদুত্তোর দেননি।

বিষয়টি এলাকায় জানা-জানি হলে অভিভাবক ও এলাকাবাসির মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসায় গেলে অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর অবস্থা বে-গতিক দেখে স্থান ত্যাগ করেন। মুহুর্তের মধ্যে উত্তেজনা ত্রিমোহিনী বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। যে কোন সময় ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় ম্যনিজিং কমিটি গঠন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET