১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ত্রিশালে আইন না মানায় জরিমানা ২০ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৮:০৮ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

এনামুল হক :-ময়মনসিংহ ত্রিশাল পৌর বাজারে লগডাউন অমান্য করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জানাযায়, সরকারি নির্দেশ মতে কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে দুটি ব্যববসা প্রতিষ্ঠান খোলা রাখায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। ত্রিশাল থানা রোডের মৃধা মার্কেটে নওবাহার বস্ত্রালয়ের প্রোপাইটর আব্দুল ওয়াদুদ মেজু কে ১০ হাজার টাকা ও দরিরামপুর নজরুল একাডেমী রোডে নেওয়াজ মার্কেটের ভাই ভাই বস্ত্রালয়ের প্রোপাইটর ওয়াহিদুজ্জামানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগীতা করেন ত্রিশাল থানা পুলিশ।

 

উল্লেখ্য যে, ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসক কর্তৃক ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল উপজেলাকেও গত (১৪ এপ্রিল) মঙ্গলবার থেকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET