২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দখলদারের বাধায় সরকারি খাল খনন বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ৩১ ২০২২, ২০:০৬ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের মুরগাঁও-ধনমুড়ি খাল খননের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান “আবুল কালাম আজাদ”। খালটি মুরগাঁও থেকে কাজ শুরু করে বটতলী ইউনিয়নের জয়াগ মোড়ে আসলে খালের উপর নির্মিত ছায়েদ মার্কেটের মালিক ভোলাকোট গ্রামের ছায়েদুল হকের বাধার মুখে কাজ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয়রা ওই মার্কেট ভেঙ্গে খাল খননের দাবীতে বিক্ষোভ করে ও পরে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম শিপন মঙ্গলবার দখলদার সায়েদুল হকের বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভোলাকোট গ্রামের ছায়েদুল হক দীর্ঘদিন যাবৎ সরকারী খালের উপর দালান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। এ মার্কেট নির্মাণের ফলে খাল পাড় দিয়ে যাওয়া জয়াগ-ভবানিপুর সড়কের জয়াগ মোড়ের পাকা সড়কের সংযোগ স্থলে সংকুচিত হয়ে গিয়ে ৫ গ্রামের হাজার-হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এনিয়ে ওই সড়কে চলাচল কারীরা প্রতিবাদ করলে কয়েক দপা দখলদার ছায়দুল হক ও তার লোকজনের হাতে লাঞ্চিত হতে হয়েছে। খালটির খনন কাজ শুরু হলে স্থানীয়রা ওই মার্কেট ভেঙ্গে খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও খাল পাড়ের চলাচলের রাস্তা নির্বিঘœ করার দাবী জানিয়ে আসছে। গত রবিবার জয়াগ এলাকায় খাল খনন করতে আসলে সায়েদুল হক ও তার বাহিনীর সদস্যরা বাধা দিয়ে খনন কাজ বন্ধ করে দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ, নোয়াব মহাজন, রহিম মহাজন ও মাস্টার শরিফুল ইসলাম বলেন, খালের এ অংশ খনন না হলে পুরো খালের কাজই ভেস্তে যাবে, পানি নিষ্কাশনের জন্য পুরো খাল সমান ভাবে খনন করতে হবে। খালটি দিয়ে পানি নিষ্কাশন না হতে পারলে নাঙ্গলকোটের দক্ষিণ অঞ্চল সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হবে। আমরা খালটির জয়াগ মোড় অংশ দখল মুক্ত করে খননের জোর দাবী জানাই।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত সেলিম শিপন বলেন, খালটির কাজ জয়াগ মোড় এলাকা পর্যন্ত আসলে স্থানীয় সায়েদুল হক প্রভাববিস্তার করে কাজ বন্ধ করে দেয়। আমরা বিষয়টি নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছি। আশা করি উপজেলা প্রশাসন ওই দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদেরকে
খাল খনন কাজে সহযোগীতা করবেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET