৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ




দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২৬, ১২:২০ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের গরিব, অসহায় ও বয়স্ক রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
এদিন ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি ও ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সকল রোগীর মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকাবাসী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET