১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দুর্দিনের সাহসী নেতৃত্ব ছিলেন বিএন‌পির নেতা-সাইদুর রহমান বাচ্চু




দুর্দিনের সাহসী নেতৃত্ব ছিলেন বিএন‌পির নেতা-সাইদুর রহমান বাচ্চু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১১ ২০২৬, ২১:৪২ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের দুর্দিনের পরীক্ষিত সংগঠক সাইদুর রহমান বাচ্চু-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটানোর ঘটনায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া এই নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, বিগত ১৭ বছর বিএনপির কঠিন সময়ে মামলা-হামলা, নির্যাতন ও রাজনৈতিক চাপের মধ্যেও সাইদুর রহমান বাচ্চু রাজপথে থেকে দলকে সংগঠিত করেছেন। তিনি নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। দুর্দিনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম, এখনও আছি। রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলা করতে না পেরে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু মিথ্যা ও ষড়যন্ত্র দিয়ে জনগণের ভালোবাসা থেকে কাউকে বিচ্ছিন্ন করা যায় না। তিনি আরও বলেন,
আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের জনগণ সচেতন। তারা সত্য-মিথ্যা যাচাই করতে জানে। যারা আজ অপপ্রচার করছে, জনগণই একদিন তাদের জবাব দেবে। আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব কুৎসা রটাচ্ছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, সাইদুর রহমান বাচ্চু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অভিভাবক। ২৪ জুলাইয়ের গণআন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন সাহসী ও জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিত।

নেতাকর্মীদের মতে, আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় আসার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। তবে এসব অপচেষ্টায় কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তারা।

নেতাকর্মীরা আরও বলেন, সাইদুর রহমান বাচ্চু গনমানুষের নেতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সব সময় পাশে থাকেন। তাই জনগণের ভালোবাসা ও সমর্থন তার প্রতি দিন দিন বাড়ছে। অপপ্রচার চালিয়ে সেই জনপ্রিয়তা কমানো যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি সমর্থকরা সাইদুর রহমান বাচ্চুর পক্ষে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন, একজন ত্যাগী নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণই শেষ পর্যন্ত সত্যের পক্ষে অবস্থান নেবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET