, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • দুর্ধষ চুরির ঘটনায় ফুলবাড়ীতে সাজাপ্রাপ্ত চিহ্নিত ডাকাতসহ পৃথক মামলার তিন আসামী আটক ॥




দুর্ধষ চুরির ঘটনায় ফুলবাড়ীতে সাজাপ্রাপ্ত চিহ্নিত ডাকাতসহ পৃথক মামলার তিন আসামী আটক ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২৩, ২২:৩৬ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে দুধর্ষ চুরির ঘটনায় সাজাপ্রাপ্ত চিহ্নিত ডাকাত রুহুল আমিন ওরফে মানিকসহ পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশের হাতে আটক সাজাপ্রাপ্ত চিহ্নিত ডাকাত রুহুল আমিন মানিক উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে দিনাজপুর আদালতের ৬৬৫/১২ নং জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও তার নামে একাধিক চুরির মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে দুধর্ষ চুরির ঘটনাকে কেন্দ্র করে চিহ্নিত ডাকাত মানিকসহ মানিকের ভাগিনা একই এলাকার হামিদের ছেলে হাফিজুল ও হাফিজুলের চাচাতো ভাই একই এলাকার বাতেনের ছেলে সালামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ বলছেন সন্দেহভাজন হাফিজুল ও সালামের সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
পৃথক অভিযানে পৃথক মামলার আটককৃত আসামীরা হলেন,পশ্চিম কাটাবাড়ী গ্রামের আফজাল গাজির ছেলে সাগর গাজি (৩০) ও ফরিদাবাদ গ্রামের নবাব উদ্দিনের ছেলে নজর আলী (৪০)।
উল্লেখ্য গত শনিবার ভোর রাতে পৌর শহরের সুজাপুর গ্রামের মৃত নন্দি সরকারের ছেলে রিমন সরকারের বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। দুধর্ষ চোরেরা বাড়ীর মালিক মৃত নন্দি সরকারের স্ত্রী ইলারানীকে আঘাত করে বাড়ীর স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে যায়। এঘটনায় শনিবার রাতে নন্দি সরকারের ভাতিজা রতন সরকার বাদি হয়ে ফুলবাড়ী থানায় দস্যুতার অপরাধে একটি মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পুরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন হাফিজুল ও সালামকে সন্দেভাজন হিসেবে আটক করা হলেও, এ ঘটনায় তাদের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এবং ধৃত মানিককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET