১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধারা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে নৌকার পক্ষে মিছিল

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৮, ১৫:৪০ | 1005 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকার মনোনীত প্রার্থী সংসদ সদস্য জুয়েল আরেং’র পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ধারা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ধারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ বিপ্লব বলেন, বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার জুয়েল আরেং’কে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET