, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ধুনটে মুজিব বর্ষ উপলক্ষে এমপি হাবিবর রহমানের নার্সারীর ১২শ গাছের চারা বিতরণ




ধুনটে মুজিব বর্ষ উপলক্ষে এমপি হাবিবর রহমানের নার্সারীর ১২শ গাছের চারা বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ২১:৩৩ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের লক্ষে নিজের নার্সারী থেকে ১২শ মেহগনী গাছের চারা বিতরণ করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বুধবার দুপুরে এমপি হাবিবর রহমানের জালশুকা অহন-অহি নার্সারীর এসব গাছের চারা ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন তার ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
ধুনট উপজেলা পরিষদের চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌর আওয়ামীলীগের আহবায়ক আশিকুর রশিদ হেলাল, যুগ্ন আহবায়ক আল-আমিন তরফদার, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম, মথরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET