, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে পূজায় নতুন জামা বিতরণ




নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে পূজায় নতুন জামা বিতরণ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২২, ২৩:৩০ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বছর ঘুরে শরতের শুভ্রতা মিসে আবার এল দুর্গাপূজা। আর এই পুজায় সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরো বাড়িয়ে দিতে নবজাগরণ ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে ‘পূজায় নতুন জামা বিতরণ-২০২২’। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সিসিডিসিতে বুধপাড়া হরিজনপল্লীর ৪০জন সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী শিশুকে পূজায় নতুন জামা উপহার দেয় সংগঠনটি।
এসময় নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি রাসেল সরকার বলেন “শিশুদের মুখে হাসি ফুটাতে এতো আয়োজন। আর তাদের হাসি মুখ দেখতে এমন আয়োজন বার বার করতে চেষ্টা করি।“
সাধারণ সম্পাদক নূর জাহান দোলন বলেন “ধর্ম কোন বাধা নয় আনন্দ, নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানে আনন্দ করার অধিকার সবার আছে।” তাই সনাতন ধর্মাবলম্বী মানুষদের বড় এই উৎসবটাকে আনন্দঘন করতে এই আয়োজন। উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন ছাত্র উপদেষ্টা দপ্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
‘পূজায় নতুন জামা বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রুখসানা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. ফারহাত তাসনিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক, সহকারী পরিচালক সিসিডিসি মনিরা জান্নাতুল কোবরা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল) কল্পনা ভৌমিক, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা রাশেদুল ইসলাম, শামীমা আফরোজ, রাগীব শাহরিয়ার, রিফাত হোসেন, খালিদ হাসান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET