, , ,

শিরোনামঃ-




নরসিংদীতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৩ ২০২২, ১৮:০৯ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নরসিংদীতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী জেলার ৬ উপজেলার ২২ টি পয়েন্টে এই কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন নরসিংদী। এতে একদিনে ১১ হাজার ৯৭০ জন পাচ্ছেন টিসিবির পণ্য কেনার সুযোগ।

জেলা প্রশাসন জানায়, আগামী ৫ জুলাই পর্যন্ত ফ্যামিলি কার্ড প্যাকেজ পদ্ধতিতে এই পণ্য বিক্রি কার্যক্রম চলবে। ৪০৫ টাকার প্যাকেজে দেয়া হচ্ছে ১ কেজি চিনি, ২ কেজি মুসর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল। জেলার মোট ৬৮ হাজার ৩৫৩ জন কার্ডধারী টিসিবির পণ্য কিনতে পারবেন।

নরসিংদী শহরের শাপলা চত্বর ও পশ্চিম ব্রাক্ষন্দীসহ বিভিন্ন টিসিবির নির্ধারিত স্থান ঘুরে দেখা গেছে, স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনে খুশি ক্রেতারা। অনেককে কার্ড না থাকায় পণ্য কেনার সুযোগ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। নির্দিষ্ট প্যাকেজ কার্ড ছাড়া পণ্য বিক্রি না করায় ট্রাকের সামনে ভীড় দেখা যায়নি। এই কার্যক্রম সারা বছর চালু রাখাসহ কার্ডধারীর সংখ্যা বাড়ানোর দাবী পণ্য কিনতে আসা ক্রেতাদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET