২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোট থানা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিসিল ও প্রতিবাদ সমাবেশ




নাঙ্গলকোট থানা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিসিল ও প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০১৮, ২৩:৩৭ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো:আব্দুর রহিম বাবলু, কুমিল্লা প্রতিনিধি :-কুমিল্লা নাঙ্গলকোটে থানা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উপর হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ ও সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে নাঙ্গলকোট সরকারী কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশের পর নাঙ্গলকোট সরকারী কলেজ থেকে পৌরবাজারে বিক্ষোভ মিসিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু,ভাইস চেয়ারম্যান আবু ইউসুপ ভুইয়া,৪নং মৌকরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের,নাঙ্গলকোট সরকারী কলেজের অধ্যক্ষ সাদেক হোসেন ভুইয়া,নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ওমর ফারুক মামুন,নাঙ্গলকোট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওবায়েদুল হক প্রমুখ সহ নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগ এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল ৪মার্চ রবিবার দুপুরের খাবার খাওয়ার সময় নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন কে নাঙ্গলকোট পৌর বাজারের মোল্লা হোটেলে একা পেয়ে, নাঙ্গলকোট পৌরসভার পূর্ব দৈয়ারা (কোদালিয়া) গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনেয়ার হোসেন মিশু ও তার কয়েক জন সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে গুরুতর আহত করে।
আহত আহত অবস্থায় আব্দুর রাজ্জাক সুমন কে স্থানিয়রা উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে আসংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET