, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে অগ্নিকান্ডে এক বিধবার সর্বস্ব পুড়ে ছাঁই

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ২১:০৪ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকান্ডে এক বিধবার বসত ঘর আসবাবপত্র গরু ছাগল হাঁস মোরগ ও তার নাতি-নাতনীদের শিক্ষা উপকরণসহ ঘরে রক্ষিত সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হেসাখাল পদুয়ার পাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী আমেনা বেগমের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্বামীর মৃত্যুর পর আমেনা বেগম তার মেয়ে লাইলি বেগম ও তার স্বামী এবং নাতি নাতনীসহ এক সাথে বসবাস করে আসছে।

গভীর রাতে বসত ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমেনা বেগম শোর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে দায়েম ছাতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাতী রাকিব হোসেন ও তরকারী ব্যবসায়ী তার মেয়ে জামাই হানিপ মিয়াকে ঘর থেকে উদ্ধার করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তার সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। সহায় সম্বল হারিয়ে দুঃস্থ আমেনা বেগম এখন নিঃস্ব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET