, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২৪, ১৮:১৪ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল জলিলকে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় ১৫-২০ জন অজ্ঞাত যুবক এ হামলা চালায়।
প্রত্যাক্ষদর্শীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল গা ঢাকা দেয়। রবিবার দুপুর ২টার দিকে নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অজ্ঞাত ১৫-২০জন যুবক আকষ্মিক ভাবে তার উপর অর্তকিত হামলা চালায়। এসময় চেয়ারম্যান আব্দুল জলিল দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে আটক করে পিটিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারী হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলের প্রতিক্রিয়া জানতে তার মোবাইল ফোন নাম্বারে কল দিয়ে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET