, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ২২ ২০২৬, ২৩:০৮ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কুমিল্লার নাঙ্গলকোট শাখার “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” এই স্লোগানে গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ বুধবার বিকালে নাঙ্গলকোট শাখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখা ম্যানেজার মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মুহাম্মদ নূরুল করিম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ম্যানেজার অপারেশন আব্দুল হান্নান।
ইসলামী ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখা প্রিন্সিপাল অফিসার ওবায়দুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকারা দরবারের পীর শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালীউল্লাহী, নাঙ্গলকোট শাখা সাবেক ম্যানেজার ও লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ প্রভাষক নাঈম উদ্দিন, নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা নূরুল আমিন, নাঙ্গলকোট ভূমি অফিস মসজিদ খতিব হাফেজ ইউসুফ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এস এম মহি উদ্দিন, হেসাখাল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, নাঙ্গলকোট শাখা গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন নাছরিন সুলতানা লাকী, মোদ্দাসের হোসেন, জান্নাত এয়ার ট্রাভেল স্বত্বাধিকারী হারুনুর রশিদ, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইসলামি ব্যাংক নাঙ্গলকোট শাখা কর্মকর্তা জসিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ শাহীন।
অনুষ্ঠান শেষে ব্যাংকের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মৌকারা দরবারের পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালীউল্লাহী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET