, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২২, ১৬:০২ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় নাঙ্গলকোট উপজেলার ১ হাজার ৮শ’ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪ লক্ষ টাকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আশ্রাফুল হকের সভাপতিত্বে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপ সহকারী কৃষি অফিসার আফাজ উদ্দিন সোহেল, জুনায়েদ হাসান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET