, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত




নাঙ্গলকোটে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২১, ২০:০৬ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার  উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা  অডিটরিয়ামে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক বিভিন্ন ধারা-উপধারা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক।
এ সময় উপস্থিত ছিলেন-  নাঙ্গলকোট থানার এসআই আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, মক্রবপুর ইউপি চেয়ারম্যন গোলাম মুর্তুজা চৌধুরী মুকুল, বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান, আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম,  নাঙ্গলকেট প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজি প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET